মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপু‌রে পরিবেশকর্মীর ওপর হামলার অভিযোগ, ছাত্রলীগকর্মীর বিরু‌দ্ধে সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহে ‘বিশেষ সুবিধা’ দেওয়ার অভিযোগ ফুলবাড়ীতে আ’ লীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেফতার রাজারহাটে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে অ‌টোচাল‌কের মৃত‌্যু বাবার পর মা, এবার সন্তানের কণ্ঠে বাংলাদেশ ৫ লাখ টাকা দেওয়ার পরও বিয়ের স্বীকৃতি মেলেনি, অভিযোগ ব‌রিশা‌লের মে‌য়ে অনামিকার কুড়িগ্রামে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজউকের নকশা অনুমোদনে দীর্ঘসূত্রতা কমাতে নতুন উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

সাংবাদিকতায় পুরস্কার পেলেন আল কাছির

Reporter Name
Update : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ৭:১৫ পূর্বাহ্ন

বিনোদন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্যে পুরস্কৃত হলেন সাংবাদিক আল কাছির। তিনি পেয়েছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ড।

শুক্রবার (১৯ নভেম্বর) জমকালো আয়োজনে প্রদান করা হয়েছে ২৭তম ট্রাব অ্যাওয়ার্ড। চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, মঞ্চ নাটক, সাংবাদিকতায় ৫০ জনকে এই সম্মাননা দিয়েছে ট্রাব।

রাজধানীর ঢাকা ক্লাবে আল কাছিরের হাতে সম্মাননা তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সাংসদ অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, সাংসদ ফাখরুল ইমাম প্রমূখ।

সম্মাননা গ্রহণ করে আল কাছির বলেন, ‘যে কোনো স্বীকৃতি কাজের গতি বাড়িয়ে দেয়। আমি অনুপ্রাণিত, আনন্দিত। আমাকে সম্মাননা প্রদানের জন্য ট্রাব সংশ্লিষ্টদের ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমার সমস্ত শিক্ষকদের এ সম্মাননা উৎসর্গ করলাম।’

ট্রাবের সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও উদযাপন কমিটির চেয়ারম্যান সৈয়দ দিদার বখত, মঞ্চসারথী আতাউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, ট্রাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি হাসনাইন সাজ্জাদী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব দেওয়ান হাবিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজীবন সম্মাননা গ্রহণ করেন নঈম নিজাম, মুকিত জাকারিয়া বাবু, সাজ্জাদ মাহমুদ (মরণোত্তর)। এছাড়া আরও সম্মাননা গ্রহণ করেন জাহিদ হাসান, পরীমনি, অধরা খান, মেহজাবিন চৌধুরী, জোভান, তাসনিয়া ফারিন, রাজরিপা, শওকত আলী ইমন, আঁখি আলমগির প্রমুখ।

আল কাছির কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া স্ট্যাডিজে স্নাতকোত্তর করেছেন। ২০১৭ সালে দেশে ফিরে শুরু করেন বিনোদন সাংবাদিকতা। বিনোদন সাংবাদিক হিসেবে তিনি বেশ পরিচিত। বর্তমানে সময় টেলিভিশনের রিপোর্টার হিসেবে কর্মরত। এর আগে দৈনিক বাংলাদেশের খবর এবং নাগরিক টেলিভিশনে কর্মরত ছিলেন তিনি।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT