বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
oplus_1026




কুড়িগ্রামের উলিপুর উপজেলার মালতিবাড়ী দিগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ডা. মো. আইনুল ইসলাম। সঞ্চালনা করেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ধীরেন্দ্রনাথ বর্মন।

সমাবেশে বক্তব্য দেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার, বিদ্যালয়ের সাবেক এসএমসি সদস্য মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম মণ্ডল, ক্রীড়া শিক্ষক মো. তৈয়ব আলী, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, ধামশ্রেণী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নবী সরকার এবং ধরণীবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধরণীবাড়ী ১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি সিরাজুল ইসলাম।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের পাশাপাশি বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবকদের সচেতন ও সম্পৃক্ত করাই এ সমাবেশের মূল লক্ষ্য।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT