বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ভূরুঙ্গামারীতে চা‌য়ের দোক‌া‌নে ঝাড়বা‌তি চু‌রির অ‌ভি‌যো‌গে শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ

ভূরুঙ্গামারী প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:১৯ অপরাহ্ন




কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঝাড়বাতি ছেঁড়ার অভিযোগে ১২ বছরের এক মাদরাসা ছাত্রকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে একটি সাময়িক চা দোকানের উদ্যোক্তাদের বিরুদ্ধে। শিশুটিকে সকাল থেকে বিকেল পর্যন্ত আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। পরে ৫০ হাজার টাকা দাবি করে তিন হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। অসুস্থ অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা শহিদুল ইসলাম ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করেছেন।

গত সোমবার (৯ নভেম্বর) উপজেলার তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর এলাকায় ‘চায়ের কাপে গল্প’ নামের একটি পথ রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন ওই রো‌স্তোরায় ঝাড়বাতি ছেঁড়ার অভিযোগে শিশুটিকে আটক করেন দোকানের লোকজন। পরে সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে মারধর করা হয়। একপর্যায়ে চারজন মিলে তাকে বেধড়ক মারধর এবং বিবস্ত্র করেন। শিশুটিকে ছাড়িয়ে নিতে ৫০ হাজার টাকা দাবি করা হয়। পরে স্থানীয় ব্যবসায়ী নুর ইসলাম তিন হাজার টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নেন।

শিশুটির বাবা শহিদুল ইসলাম বলেন, ছেলেকে বাড়িতে নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির ভাষ্য, তিন বন্ধুর সঙ্গে সে চায়ের দোকানের কাছে গিয়েছিল। এ সময় তাদের একজন ঝাড়বাতি ছিঁড়ে ফেলে। অন্য দুজন পালিয়ে গেলেও তাকে আটক করা হয়। প্রথমে মারধর করে পরে দোকানে নিয়ে বিবস্ত্র করে কয়েকজন মিলে লোহার বস্তু দিয়ে পেটানো হয়। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

স্থানীয় ব্যবসায়ী নুর ইসলাম বলেন, শিশুটিকে ছাড়িয়ে নিতে আলোচনার মাধ্যমে পাঁচ হাজার টাকা দাবি করা হলে তিনি তিন হাজার টাকা দেন। তখন শিশুটির পোশাক পরা থাকায় শরীরের আঘাতের চিহ্ন চোখে পড়েনি। পরে বাড়িতে নেওয়ার পর শরীরের বিভিন্ন স্থানে মারধরের দাগ দেখা যায়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন চা দোকানের উদ্যোক্তা আল মামুন। তার দাবি, শিশুটিকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে দেওয়া হয়েছে। শিশুটির বাবা নিজেই শাসন করতে তাকে মারধর শুরু করেছিলেন। পরে স্থানীয় ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হ‌য়ে‌ছে। শিশুটিকে মারধরের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। হাসপাতালে গিয়েও তার খোঁজ নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT