বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ভারত-পাকিস্তান লড়াই দেখতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদী ফুলবাড়ীর প্রত্যন্ত জনপদে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী ভূরুঙ্গামারীতে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার সোনাহাট স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ৯৫ রানের বড় জয়ে উজ্জ্বল বাংলাদেশ বৈধ ডেভেলপারদের স্বার্থে পূর্বাচলের অবৈধ প্রকল্প বন্ধের দাবি জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মামলা, নতুন তারিখ নির্ধারণ আদালতের তিন মাসেও সন্ধান মেলেনি গৃহবধু নাসিমার, অপেক্ষায় স্বামী-সন্তান উলিপু‌রে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব‌্যবসা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

নাগেশ্বরীতে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

না‌গেশ্বরী প্রতি‌নি‌ধি
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন



কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইয়াবা বিক্রির সময় ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাগেশ্বরী পৌরসভার বানিয়াপাড়া এলাকার রাসেল মিয়া (২৫), ফরিদুল ইসলাম (৩৮) ও ফরহাদ হোসেন (২৭) এবং বেরুবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের রিয়াজুল ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে নাগেশ্বরী থানার একটি দল বেরুবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছড়ারপাড় গ্রামের রিয়াজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে চারজনকে ১৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কেনাবেচা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT