কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. আতিকুর রহমান ওরফে নয়ন (৪৫) নামে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আতিকুর রহমান ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি নাওডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১২ আগস্ট উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।