April 25, 2026, 12:55 am

উলিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এম সাহেব আলী মন্ডল।। কুড়িগ্রামনিউজ২৪.কম 1563 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Monday, October 24, 2022

দীর্ঘ এগার বছর পর কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ আহসান হাবিব রানা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
রোববার (২৩অক্টোবর ) বিকেলে উলিপুর এমএস স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সম্মেলনে আলহাজ্ব কবীর উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খাঁন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক।
এ সময় সম্মেলনের উদ্বোধন করেন সাবেক এমপি,জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী । এ ছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু ।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, এডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক এমএ মতিন এমপি প্রমুখ।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।