বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

নাগেশ্বরীতে জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে টিকটক, যুবলীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন




কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে এবং প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তিমূলক ভিডিও তৈরি করে টিকটকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার যুবলীগের সক্রিয় সদস্য মো. আলম মিয়া কয়েকদিন আগে তার টিকটক আইডিতে বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে একটি ভিডিও প্রকাশ করেন। এতে প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উসকানিমূলক মন্তব্য করা হয়।

ঘটনাটি জানাজানি হলে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে আলম মিয়াকে গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ডিআইও-১ মো. আলমগীর হোসেন জানান, “গ্রেপ্তারকৃত ব্যক্তি টিকটকের মাধ্যমে উসকানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছিল। বিষয়টি জানার পর জেলা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে নাগেশ্বরী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।”

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT