April 17, 2026, 12:32 pm

উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর

অনলাইন ডেক্স।।কুড়িগ্রামনিউজ২৪.কম 117 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Sunday, January 11, 2026

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় একটি ভারতীয় ময়ূর উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকায়।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে ময়ূরটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের মাধ্যমে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার একটি ভুট্টা ক্ষেতে বিলুপ্তপ্রায় পাঁচটি ময়ূর উড়ে এসে বসে। এ সময় স্থানীয় লোকজন ময়ূরগুলো ধরতে তাড়া দিলে উড়ে যাওয়ার সময় একটি ময়ূর ভুট্টা ক্ষেতের জালে আটকে যায়। পরে সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তি ময়ূরটিকে ধরে নিজের বাড়িতে নিয়ে রাখেন।

বনবিভাগের কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের হিমালয় অঞ্চল থেকে পাঁচটি ময়ূর উড়ে উলিপুরের দেলদারগঞ্জ এলাকায় আসে। পরে একটি ময়ূর অসুস্থ অবস্থায় সাদ্দাম হোসেনের বাড়িতে আটকে রাখার খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা সেখানে যান। তবে প্রথমে ওই পরিবারের সদস্যরা ময়ূরটি হস্তান্তরে অনীহা প্রকাশ করেন।

পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে জানানো হলে থানা-পুলিশ, সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান এবং উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়ূরটিকে উদ্ধার করেন।

উদ্ধারকৃত ময়ূরটিকে প্রাথমিক চিকিৎসার জন্য রংপুর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে উন্নত চিকিৎসা ও সংরক্ষণের জন্য ঢাকার বনবিভাগের কাছে পাঠানো হবে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান বলেন, “একটি বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী কেউ যেন আটক বা ক্ষতি না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।”

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।