শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ইসলামিক রিলিফের প্রাইস প্রজেক্টের আওতায় উলিপুরে মহিলা সমবায় সমিতির সাধারণ সভা

Reporter Name
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৬:৪২ অপরাহ্ন



কুড়িগ্রামের উলিপুরে ইসলামিক রিলিফ পরিচালিত প্রাইস প্রজেক্টের আওতায় আশার প্রদীপ স্বাবলম্বী মহিলা সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উলিপুর ডাকবাংলো হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার এস এম মাসুদুর রহমান।

প্রাইস প্রজেক্টের সিএম নুরুন্নবীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম, সহকারী প্রজেক্ট অফিসার হাবিবুর রহমানসহ অন্যান্যরা।

উপজেলার হাতিয়া, বুড়াবুড়ি, ধরনীবাড়ি, পান্ডুল ও দুর্গাপুর ইউনিয়নে আশার প্রদীপ স্বাবলম্বী মহিলা সমবায় সমিতি লিমিটেডের অন্তর্ভুক্ত ১ হাজার ২০০ সদস্যের ৬০টি স্বাবলম্বী দল থেকে নির্বাচিত ৬০ জন প্রতিনিধির অংশগ্রহণে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT