মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
তেলের বাড়‌তি দামে চরের কৃষকের কপালে চিন্তার ভাঁজ কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা কুড়িগ্রাম জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে ১১ প্রশিক্ষণার্থী কর্মকর্তা চিলমারী‌তে টাকা জমা দেওয়ার এক বছর পরও মিলেনি বিদ্যুৎ সংযোগ, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর চাওয়ার দাবি উলিপুরে মাদকসহ গ্রেপ্তার বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি   কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন কৃষিজমি ও বনভূমিতে রিসোর্ট, সাভারে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা উলিপুরে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার বনানী থেকে আজিমপুর, ঢাকায় কবরের জায়গাতেও তীব্র সংকট
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে মাদকসহ গ্রেপ্তার বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি  

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফজাল হোসেনকে দলীয় পদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্যসচিব হায়দার আলী মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই তাঁকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফজাল হোসেন মাদকসংক্রান্ত অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ায় বিষয়টি সংগঠনের নজরে এসেছে। এ ঘটনা দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে তাঁকে হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে রোববার দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর এলাকায় আফজাল হোসেনের বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৭৪ পিস ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বলেন, “দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আরও কেউ সম্পৃক্ত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT