মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
তেলের বাড়‌তি দামে চরের কৃষকের কপালে চিন্তার ভাঁজ কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা কুড়িগ্রাম জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে ১১ প্রশিক্ষণার্থী কর্মকর্তা চিলমারী‌তে টাকা জমা দেওয়ার এক বছর পরও মিলেনি বিদ্যুৎ সংযোগ, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর চাওয়ার দাবি উলিপুরে মাদকসহ গ্রেপ্তার বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি   কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন কৃষিজমি ও বনভূমিতে রিসোর্ট, সাভারে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা উলিপুরে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার বনানী থেকে আজিমপুর, ঢাকায় কবরের জায়গাতেও তীব্র সংকট
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা

স্টাফ রিপোর্টার
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন




সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ জরুরি বলে মন্তব্য করেছেন বক্তারা। সাধারণ মানুষের তথ্যপ্রাপ্তি নিশ্চিত না হলে গণতান্ত্রিক চর্চা জোরদার ও দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয় বলেও তাঁরা জানান।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সোমবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ অন্যরা।
অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, মুক্ত সাংবাদিকতা ও তথ্যের অবাধ সুযোগ ছাড়া জবাবদিহিমূলক সমাজ গঠন সম্ভব নয়। প্রশাসনিক স্তরে তথ্য গোপনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণকে সঠিক তথ্য দিতে হবে।
বক্তারা তৃণমূল পর্যায়ে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তথ্যের আবেদন দ্রুত নিষ্পত্তিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT