মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
তেলের বাড়‌তি দামে চরের কৃষকের কপালে চিন্তার ভাঁজ কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা কুড়িগ্রাম জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে ১১ প্রশিক্ষণার্থী কর্মকর্তা চিলমারী‌তে টাকা জমা দেওয়ার এক বছর পরও মিলেনি বিদ্যুৎ সংযোগ, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর চাওয়ার দাবি উলিপুরে মাদকসহ গ্রেপ্তার বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি   কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন কৃষিজমি ও বনভূমিতে রিসোর্ট, সাভারে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা উলিপুরে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার বনানী থেকে আজিমপুর, ঢাকায় কবরের জায়গাতেও তীব্র সংকট
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রাম জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে ১১ প্রশিক্ষণার্থী কর্মকর্তা

স্টাফ রিপোর্টার
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন




৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষার অংশ হিসেবে ১১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা কুড়িগ্রাম জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) তাঁরা পুলিশ সুপারের কার্যালয়ে গেলে তাঁদের স্বাগত জানান পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। পরে সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের কার্যক্রম ও জনবান্ধব পুলিশিং নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণার্থী কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং পুলিশ সুপার সেগুলোর উত্তর দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম ও সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আসাদ আহম্মেদ রনি উপস্থিত ছিলেন।
মাঠ সমীক্ষার এ পরিদর্শনের মাধ্যমে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নাগরিক সেবা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT