সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃ‌দ্ধের মৃত্যু রাজারহা‌টে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ দেশজুড়ে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ফুলবাড়ীতে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মাসসেরা সাংবাদিক সম্মাননা চালু করল বসুন্ধরা গ্রুপ প্যাডেল টেনিসে বড় জয় গুলশানের, ফুটবলে সমতা বসুন্ধরা গ্রুপের উদ্যোগে দক্ষতা থেকে কর্মসংস্থানের পথে গৌরীপুরের নারীরা সুপার সেল কার বাজারে এবার নতুন ইভি, বেড়েছে গাড়ির সংখ্যাও উলিপু‌রে অসহায় রিয়াজুলের পরিবারের পাশে বসুন্ধরা শুভসংঘ বসুন্ধরাবাসীর জরুরি সেবায় ওয়েলফেয়ার সোসাইটির নতুন উদ্যোগ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ীতে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন



কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার দ্বিতীয় ধরলা সেতু চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থে‌কে বি‌শেষ কায়দায় লুকা‌নো ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া এলাকার বাবুল আহমেদ (৩২) ও একই এলাকার মোকসেদুল মন্ডল (৩৩)।
পুলিশ জানায়, ফুলবাড়ী থানা পুলিশের একটি দল চেকপোস্টে তল্লাশি চালানোর সময় মোটরসাইকেলসহ ওই দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানে গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT