সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃ‌দ্ধের মৃত্যু রাজারহা‌টে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ দেশজুড়ে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ফুলবাড়ীতে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মাসসেরা সাংবাদিক সম্মাননা চালু করল বসুন্ধরা গ্রুপ প্যাডেল টেনিসে বড় জয় গুলশানের, ফুটবলে সমতা বসুন্ধরা গ্রুপের উদ্যোগে দক্ষতা থেকে কর্মসংস্থানের পথে গৌরীপুরের নারীরা সুপার সেল কার বাজারে এবার নতুন ইভি, বেড়েছে গাড়ির সংখ্যাও উলিপু‌রে অসহায় রিয়াজুলের পরিবারের পাশে বসুন্ধরা শুভসংঘ বসুন্ধরাবাসীর জরুরি সেবায় ওয়েলফেয়ার সোসাইটির নতুন উদ্যোগ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃ‌দ্ধের মৃত্যু

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন



কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলেমন আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে চর বড়লই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে গরু-ছাগল নিয়ে চরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সোলেমন আলী। এ সময় বাড়ির পাশে বৈদ্যুতিক তারে একটি কাঁচা বাঁশ আটকে থাকতে দেখে তিনি সেটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT