রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
প্যাডেল টেনিসে বড় জয় গুলশানের, ফুটবলে সমতা বসুন্ধরা গ্রুপের উদ্যোগে দক্ষতা থেকে কর্মসংস্থানের পথে গৌরীপুরের নারীরা সুপার সেল কার বাজারে এবার নতুন ইভি, বেড়েছে গাড়ির সংখ্যাও উলিপু‌রে অসহায় রিয়াজুলের পরিবারের পাশে বসুন্ধরা শুভসংঘ বসুন্ধরাবাসীর জরুরি সেবায় ওয়েলফেয়ার সোসাইটির নতুন উদ্যোগ উলিপুরে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, ৫ জনকে জরিমানা ৩০ বছরের শিক্ষকতা শেষে বিদায়, অশ্রুসিক্ত বালারহাটের ২ শিক্ষক কুড়িগ্রামে ফুটবলের জোয়ার: রুদ্ধশ্বাস ট্রাইব্রেকারে সদরের জয়, খেলাকে পেশা করার বার্তা ত্রাণমন্ত্রীর রাজারহাটে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু   সুশীলদের বিবৃতি ঘিরে জনমনে নতুন প্রশ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপু‌রে অসহায় রিয়াজুলের পরিবারের পাশে বসুন্ধরা শুভসংঘ

অনলাইন ডেস্ক
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন



কুড়িগ্রামের উলিপুরে কিডনি রোগে আক্রান্ত অসহায় রিয়াজুল ইসলাম রয়েলের পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির উদ্যোগে পরিবারটির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০২ অ‌ক্টোবর) উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কৃষ্ণমঙ্গল আদর্শপাড়া গ্রামে রিয়াজুলের বাড়িতে গিয়ে পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

খাদ‌্য সামগ্রীর ম‌ধ্যের ছিল, চাল, ডাল, তেল, মসলা, চি‌নি, হলুদ, আঠা, লবন, পিয়াজ, আলু, হুইল, সাবান‌।

এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রোকনুজ্জামান মানু, বসুন্ধরা শুভসংঘের উলিপুর উপজেলা শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী, উপদেষ্টা সাজাদুল ইসলাম সাজু, সদস্য মেহেদী হাসান, মোসাদ্দেক মুরাদ প্রমুখ।

জানা গেছে, রিয়াজুল ইসলাম রয়েল (৩৫) দুই কিডনি অ‌কে‌জো হয়ে যাওয়ায় গুরুতর অসুস্থ হন তি‌নি। তার লিভারেও সমস্যা দেখা দিয়েছে। জীবন বাঁচাতে সপ্তাহে দুই থেকে তিন দিন ডায়ালাইসিস করাতে হ‌য়ে‌ছিল। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারের সঞ্চয় শেষ হয়ে গেছে। ধারদেনা করেও চিকিৎসার খরচ চালাতে পারছিল না পরিবারটি।

গত ১৮ সেপ্টেম্বর কালের কণ্ঠের অনলাইনে ‘রিয়াজুলের ডায়ালাইসিসের খরচ জোগাতে দিশেহারা পরিবার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিভিন্ন ব্যক্তি পরিবারটির সহায়তায় এগিয়ে আসে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT