মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে ভিশনস্প্রিংয়ের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

আব্দুল মা‌লেক, উলিপুর
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:০২ অপরাহ্ন



কুড়িগ্রামের উলিপুরে পরিবহন শ্রমিকদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও বিনা মূল্যে চশমা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উলিপুর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সেবামূলক সংস্থা ভিশনস্প্রিংয়ের সহায়তায় এবং উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে পরিবহন শ্রমিকদের চোখ পরীক্ষা, রক্তচাপ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী শ্রমিকদের বিনা মূল্যে চশমাও বিতরণ করা হয়। এ সেবা নিতে শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স ও শ্রমিক কার্ড সঙ্গে আনতে বলা হয়। রেজিস্ট্রেশন ফি ছিল ৫০ টাকা।

ক্যাম্প পরিচালনা করেন ভিশন অ্যাক্সেস প্রোগ্রামসের রিফ্র্যাকশনিস্ট অপু সরকার, সিনিয়র ক্যাম্প কাউন্সেলর মো. রাহাত মিয়া ও ক্যাম্প রেজিস্ট্রার আরিফুল ইসলাম।

এ সময় উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজুসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, দীর্ঘক্ষণ গাড়ি চালানোর কারণে পরিবহন শ্রমিকদের চোখে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। দৃষ্টিশক্তির সমস্যায় সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে। এ ঝুঁকি কমাতে পরিবহন শ্রমিকদের চোখের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বাড়াতে দেশব্যাপী এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে ভিশনস্প্রিং।

ক্যাম্পে সেবা নিতে আসা শ্রমিকেরা এ উদ্যোগকে স্বাগত জানান।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT