নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ছোটপর্দায় কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন। একই ধরনের গল্প ও চরিত্রের পুনরাবৃত্তিতে একঘেয়েমি তৈরি হওয়ায় নাটকের প্রতি আগ্রহ কমেছে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক ঘরোয়া আড্ডায় সাদিয়া বলেন, আগে ভালো চিত্রনাট্যের অভাব ছিল না। কিন্তু বর্তমানে মনের মতো গল্প ও চরিত্র কম পাচ্ছেন। তাই বেছে বেছে নাটকে কাজ করছেন।
তিনি মনে করেন, একজন শিল্পীর নতুন ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে তুলে ধরা জরুরি। এ কারণে এখন বড়পর্দা, ওটিটি ও ভিন্নধর্মী প্রজেক্টে বেশি মনোযোগ দিচ্ছেন।
নিজের জীবনদর্শন সম্পর্কে সাদিয়া জানান, তিনি সরাসরি কথা বলতে পছন্দ করেন এবং সহজ-স্বতঃস্ফূর্তভাবে জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।