কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
সকালে প্রেস ক্লাব চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাবের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, দৈনিক বাংলার মানুষ-এর সম্পাদক লিয়াকত আলী, বাসসের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, দীপ্ত টেলিভিশনের ইউনুছ আলী, এনটিভির হাসিবুর রহমান হাসিব, ৭১ টিভির রাজু মুস্তাফিজ, চ্যানেল আইয়ের শ্যামল ভৌমিক, ইত্তেফাকের ফজলে ইলাহী স্বপন, নয়া দিগন্তের রেজাউল করিম রেজা, মাই টিভির আশরাফুল হক রুবেল, মানবজমিনের মিজানুর রহমান মিন্টু, সময় টিভির বাদশা সৈকত, ডিবিসির ওয়াহেদুজ্জামান তুহিন, সময়ের আলোর ঠান্ডা বকসি, জাগো বাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজা ও সকালের সময়ের ফিরোজ আলম মনু প্রমুখ।
সভাপতির বক্তব্যে সফি খান বলেন, দীর্ঘ ৫৯ বছর ধরে কুড়িগ্রাম প্রেস ক্লাব এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরছে। জেলার সংকট ও অর্জনে গণমাধ্যমকর্মীরা দায়িত্ব পালন করে আসছেন। ভবিষ্যতেও নদীভাঙন প্রতিরোধ, দারিদ্র্য বিমোচনসহ জেলার উন্নয়নে প্রেস ক্লাব আরও জোরালো ভূমিকা রাখবে। এ জন্য তিনি দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।