বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চিলমারী‌তে হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, ৩৫ দিন পর অপসারণ উলিপু‌রে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা অনুমোদনহীন রিফাইনারি নির্মাণ চলছেই, ব্যবস্থা নিচ্ছে না কেউ বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ এইচআরডব্লিউর কুড়িগ্রামে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা ফুলবাড়ীতে দেড় কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার   জাতীয় দলের ভবিষ্যৎ ফুটবলার তৈরির প্রত্যাশায় এবিজি ইউনিভার্সিটি কাপ ‘মাঠের নায়ক কোহিনুর এর ফুটবল জীবন’
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ৪:৪৯ অপরাহ্ন

কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২২-২৩ দুই বছর মেয়াদী কার্যকরী পরিষদের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবস্থ সৈয়দ শামসুল হক মিলনায়তনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মিজানুর রহমান মিন্টু। এসময় নির্বাচন কমিশনের অপর দুই সদস্য অলক সরকার ও নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ১২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২৪ ফেব্রুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১ মার্চ মনোনয়নপত্র জমাদান, ৫ মার্চ চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ৭ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। কুড়িগ্রাম প্রেসক্লাবে সদস্য সংখ্যা রয়েছে ৩৭জন। কার্যকরী পরিষদে ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণাকালে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলুসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT