বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে ২০০ প্রসব

‌রৌমারী প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন




 

কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে ২০০টি প্রসব সম্পন্ন হয়েছে। এ সাফল্যে জরুরি প্রসূতিসেবা কার্যক্রমের (ইওসি) সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নবীউল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসূতি মায়েদের সেবা নিশ্চিত করতে ইওসি টিমের সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। এক মাসে ২০০টি প্রসব সম্পন্ন হওয়াকে হাসপাতালের প্রসূতিসেবা কার্যক্রমের উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে প্রসূতি মায়েদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নবীউল ইসলামও ইওসি টিমের সদস্যদের শুভেচ্ছা জানান। তিনি এ সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা পর্যায়ে নিরাপদ প্রসবসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ অর্জন ধরে রেখে সাধারণ মানুষের জন্য মানসম্মত প্রসূতিসেবা অব্যাহত রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT