বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

রৌমারী প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন



কুড়িগ্রামের রৌমারীতে মাদক সেবনের দায়ে মোঃ মোজাফফর হোসেন মনু (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রৌমারী থানার কাউনিয়ারচর এলাকায় নিজের বসতবাড়ি থেকে তাকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

দণ্ডপ্রাপ্ত মোজাফফর হোসেন মনু ওই এলাকার মোঃ রফিয়াল হকের ছেলে। পরে ঘটনাস্থলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, কুড়িগ্রামের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের হটস্পট চিহ্নিত করার পাশাপাশি মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে।

 


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT