বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে কিশোর-কিশোরীদের অধিকার প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে কিশোর-কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা, অভিজ্ঞতা বিনিময় ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উলিপুর জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সিডস) কর্মসূচির আওতায় এ সভার আয়োজন করা হয়। স্থানীয় কিশোরী ফোরামের উদ্যোগে স্ট্রমী ফাউন্ডেশন, নরওয়ের সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মহিউদ্দিন আহম্মেদ, উলিপুর প্রেসক্লাবের সদস্য খালেক পারভেজ লালু ও ইএসডিওর উপজেলা সমন্বয়ক বিভাংশু মোহন রায়।

সভায় কিশোরী ফোরামের প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা, অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরেন। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সুশাসন এবং কিশোর-কিশোরীদের অধিকার নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি এবং সামাজিক সমস্যা মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় ইএসডিওর সিডস প্রকল্পের উন্নয়নকর্মী ও বিভিন্ন ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT