সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার   ফুলবাড়ীতে ৭৯ বোতল ইস্কাফসহ দুই ভাই গ্রেপ্তার লালন আখড়াবাড়িতে সাধুসঙ্গ, দূর দূরান্ত থে‌কে জ‌ড়ো হ‌য়ে‌ছেন ভক্তরা দেশে দক্ষ জনবল থাকা সত্ত্বেও পোশাকশিল্পে বিদেশি কর্মী কেন এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী : ডা. জুবাইদা রহমান উলিপুরের যেসব এলাকায় রোববার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রিফাইনারি স্থাপনের অপচেষ্টা: প্রশ্নের মুখে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা ভূরুঙ্গামারী, সরকারি স্বীকৃতির দাবি চার দিনে ৭০০ কিলোমিটার সাইক্লিং ক‌রে মাদকবিরোধী বার্তা দি‌লেন কুড়িগ্রামের দুই তরুণের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফুলবাড়ীতে প্রধান শিক্ষক গ্রেপ্তার
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

লালন আখড়াবাড়িতে সাধুসঙ্গ, দূর দূরান্ত থে‌কে জ‌ড়ো হ‌য়ে‌ছেন ভক্তরা

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন




কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহাত্মা ফকির লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে শুরু হচ্ছে সাধুসঙ্গ ও ভাব সংগীতানুষ্ঠান।

আজ রোববার (১৫ ন‌ভেম্বর) দিবাগত রাতে উপজেলার শিমুলবাড়ি লালন আখড়াবাড়িতে এ আয়োজন ঘিরে ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্তের সাধু, গুরু, ভক্ত ও লালন অনুসারীরা। তাদের পদচারণে মুখর হয়ে উঠেছে আখড়াবাড়ি।

আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিন আগে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে সাধু-ভক্তদের আগমন শুরু হয়েছে। আজ (রোববার) সন্ধ‌্যা সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে মূল সাধুসঙ্গ ও ভাবসংগীতানুষ্ঠান। বাউল শিল্পীদের পরিবেশনায় লালন সাঁইজির গান, ভাবসংগীত ও আধ্যাত্মিক পরিবেশনার মধ্য দিয়ে চলবে রাতভর আয়োজন।

অনুষ্ঠান ঘিরে শিমুলবাড়ি লালন আখড়াবাড়িতে চলছে সাধু-ভক্তদের আপ্যায়ন, অতিথি ব্যবস্থাপনা ও আখড়াবাড়ি সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজকদের প্রত্যাশা, এবারের আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সাধু, গুরু, ভক্ত, বাউলশিল্পী ও সংগীতপ্রেমীদের সমাগম ঘটবে। সাধুসঙ্গ ও ভাবসংগীতের মধ্য দিয়ে লালন সাঁইজির মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও জীবনবোধ তুলে ধরা হবে।

সাধু-সঙ্গে আসা কয়েকজন বাউল শিল্পী জানান, সাঁইজির সান্নিধ্য পেতে এক দিন যথেষ্ট। কিন্তু এই অল্প সময়ের মিলনেই তৈরি হয় আত্মার গভীর এক বন্ধন। উৎসব শেষে সবাইকে ফিরতে হয় যার যার আপন ডেরায়। শরীর ফিরে গেলেও মন পড়ে থাকে সাঁইজির আঙিনায়। ভক্ত, সাধু ও গুরুর সান্নিধ্য পেতে আগামীতে আবারও সবাই মিলিত হবেন সাঁইজির দোল উৎসবে।

রাজশাহী থেকে আসা বাউল দুলাল শাহ্ বলেন, লালন সাঁইজি আমাদের অন্তরে বসবাস করেন। এজন্য প্রতি বছর দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসছেন। আমিও তিনদিন আগে চলে এসেছি।

তিনি আরও বলেন, ভক্তিতে, সাধনায় ও লালন সাঁইজির গান-বাণী প্রচারের মধ্য দিয়ে আমরা সব মানুষের সম্মিলনে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। যে সমাজে জাতপাতের কোনো বিভেদ থাকবে না, মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। কাউকে ছোট করা হবে না, অপমান করা হবে না। লালন সাঁইজির দর্শনই আমাদের সেই সাম্যের ও মানবতার সমাজ প্রতিষ্ঠার প্রেরণা।

শিমুলবাড়ি লালন আখড়াবাড়ির প্রতিষ্ঠাতা সাধু ছালেক শাহ বলেন, লালন সাঁইজির দর্শন কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তার দর্শনের মূল কথা মানুষকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো এবং ভেদাভেদ ভুলে মানবতার চর্চা করা। এ আয়োজনের মধ্য দিয়ে আমরা তাঁর অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার বাণী সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, গুরু ও ভক্তরা আসছেন। আমরা চাই, সবাই মিলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধনে একটি মানবিক সমাজ গড়ে তুলতে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT