সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার   ফুলবাড়ীতে ৭৯ বোতল ইস্কাফসহ দুই ভাই গ্রেপ্তার লালন আখড়াবাড়িতে সাধুসঙ্গ, দূর দূরান্ত থে‌কে জ‌ড়ো হ‌য়ে‌ছেন ভক্তরা দেশে দক্ষ জনবল থাকা সত্ত্বেও পোশাকশিল্পে বিদেশি কর্মী কেন এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী : ডা. জুবাইদা রহমান উলিপুরের যেসব এলাকায় রোববার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রিফাইনারি স্থাপনের অপচেষ্টা: প্রশ্নের মুখে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা ভূরুঙ্গামারী, সরকারি স্বীকৃতির দাবি চার দিনে ৭০০ কিলোমিটার সাইক্লিং ক‌রে মাদকবিরোধী বার্তা দি‌লেন কুড়িগ্রামের দুই তরুণের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফুলবাড়ীতে প্রধান শিক্ষক গ্রেপ্তার
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ীতে ৭৯ বোতল ইস্কাফসহ দুই ভাই গ্রেপ্তার

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:০৩ অপরাহ্ন




কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭৯ বোতল ইস্কাফসহ সুমন মিয়া (২২) ও অমিত হাসান (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের উত্তর বিদ্যাবাগীশ গ্রামের তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, ওই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে সুমন মিয়া ও অমিত হাসান।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উত্তর বিদ্যাবাগীশ গ্রামে অভিযান চালায়। এ সময় ওই দুই যুবকের বসতবাড়িতে তল্লাশি করে ৭৯ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT