কুড়িগ্রামের রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম শফি (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চাকিরপশার ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় ১০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি চাকিরপশার তালুক গ্রামের বয়তুল আলীর ছেলে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।