মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মামলা, নতুন তারিখ নির্ধারণ আদালতের তিন মাসেও সন্ধান মেলেনি গৃহবধু নাসিমার, অপেক্ষায় স্বামী-সন্তান উলিপু‌রে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব‌্যবসা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা রাজারহাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা সাবু মন্ডল গ্রেপ্তার আনভীর স্টেডিয়ামের মাঠ-ড্রেসিংরুম-জিম দেখে সন্তুষ্ট ইংল্যান্ড স্বাস্থ্যকর্মীদের নিয়োগ-বদলিতে রাজনৈতিক প্রভাব, দুর্বল কাগজনির্ভর ব্যবস্থাপনা উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে নারীসহ চারজন গ্রেপ্তার, বাড়িতে মিলল তিন ধরনের মাদক গুজব-অপপ্রচার ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ীতে নারীসহ চারজন গ্রেপ্তার, বাড়িতে মিলল তিন ধরনের মাদক

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫২ অপরাহ্ন




কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক নারীর বসতবাড়িতে অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কুটিচন্দ্রখানা মাদারেরপাঠ গ্রামের মাদারেরপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কাকলী রানীর বাড়িতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাকলী রানী (৩৭), জয়দেব কুমার মহন্ত (২৫), সুভাষ চন্দ্র ওরফে বাবু (৩০) এবং মো. আহসান হাবীব ওরফে সাহেব (৪০)। তাঁদের মধ্যে তিনজন ফুলবাড়ী উপজেলার এবং একজন উলিপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে ১ দশমিক ১ গ্রাম হেরোইন, ৩০টি ইয়াবা বড়ি, দুই বোতল ফেনসিডিল ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT