মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মামলা, নতুন তারিখ নির্ধারণ আদালতের তিন মাসেও সন্ধান মেলেনি গৃহবধু নাসিমার, অপেক্ষায় স্বামী-সন্তান উলিপু‌রে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব‌্যবসা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা রাজারহাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা সাবু মন্ডল গ্রেপ্তার আনভীর স্টেডিয়ামের মাঠ-ড্রেসিংরুম-জিম দেখে সন্তুষ্ট ইংল্যান্ড স্বাস্থ্যকর্মীদের নিয়োগ-বদলিতে রাজনৈতিক প্রভাব, দুর্বল কাগজনির্ভর ব্যবস্থাপনা উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে নারীসহ চারজন গ্রেপ্তার, বাড়িতে মিলল তিন ধরনের মাদক গুজব-অপপ্রচার ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন



কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ বাহাদুর রবিদাস ওরফে বাচ্চু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বেগমগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বালাডোবা এলাকায় অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার বাহাদুর রবিদাসের বসতবাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল ‘অফিসার্স চয়েস’ ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাঁকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাহাদুর রবিদাস ওই এলাকার মৃত হিরালাল রবিদাসের ছেলে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।##


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT