শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার শনিবার কুড়িগ্রামের দুই উপজেলায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে সব এলাকায় ​“মাদকের ফ্যাক্টরি নেই, তবুও সীমান্ত পেরিয়ে আসছে কুড়িগ্রামে”: মাদকবিরোধী সমাবেশে ক্ষোভ কর কাঠামোর বাইরে ২৭ হাজার অনলাইন ব্যবসা পবিত্র কোরআনে মানুষের প্রতি আল্লাহর ১০ অনন্য উপহার শিশুদের মুখের হাসিতে সার্থক বসুন্ধরা স্কুলের উদ্যোগ উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির অনু‌মোদন উলিপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ-ড. আতিক মুজাহিদ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

ভূরুঙ্গামারী প্রতি‌নি‌ধি
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:২৭ অপরাহ্ন



কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপত্রাণবিষয়ক সম্পাদক সেলিম হোসেন (২৮) ও চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান (৬২)। সেলিম হোসেন উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের সাইফুর রহমানের ছেলে। লুৎফর রহমান একই উপজেলার হুচরবালা গ্রামের আবু সাঈদ সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থানায় ২০২৫ সালের ২৫ মে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮, ৯(৩), ১০ ও ১৩ ধারায় করা একটি মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাঁদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT