বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

স্টাফ রি‌পোর্টার
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:২৫ অপরাহ্ন




কুড়িগ্রামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় জেলা শহরের খলিলগঞ্জে অবস্থিত ইনস্টিটিউট ভবনে এ আয়োজন করা হয়।

​উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবু যোবায়ের আল মুকুল, কুড়িগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম মোহাইমেন রাসেল, কুড়িগ্রাম নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ ইনস্ট্রাক্টর নীহার বানু, দৈনিক মানবজমিনের সাংবাদিক মো. মিজানুর রহমান মিন্টু এবং বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন কুড়িগ্রামের সভাপতি ও নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মো. জহির রায়হান লিটন।

​নতুন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ কামনায় দিনব্যাপী নানা আয়োজনে মুখর হয়ে ওঠে প্রতিষ্ঠান প্রাঙ্গণ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবসেবার মহান ব্রত নিয়ে নার্সিং পেশায় যুক্ত হওয়া শিক্ষার্থীদের দক্ষতা, নৈতিকতা ও সহমর্মিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। রোগীর সেবায় আন্তরিকতা ও পেশাদারিত্বই একজন নার্সকে প্রকৃত সেবায় নিবেদিত মানুষ হিসেবে গড়ে তোলে। বক্তারা নতুন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবনের সাফল্য কামনা করেন।

​আয়োজনের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও স্মৃতিচিহ্ন তুলে দেওয়া হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

​অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, নবীন ও বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT