শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ল মজনুর কপাল 

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ৩:৩৭ অপরাহ্ন

কুড়িগ্রামের চিলমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে বসতবাড়ি। ক্ষতি হয়েছে প্রায় আড়াই লাখ  টাকা।
বুধবার  রাতে  উপজেলার রমনা মডেল  ইউনিয়নের  পশ্চিম খরখরিয়া এলাকায় মজনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে।
বাড়ির মালিক মজনু মিয়া বলেন, আগুনে পুড়ে  একটি বসতঘরসহ ১টি ফ্রিজ,  টিভি ,সেলাই মেশিন, ও ঘরের আসবাবপত্র  সহ প্রায় ২লাখ ৫০ হাজার টাকার মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে।
চিলমারী ফয়ার সার্ভিস বিভাগের  ইনচার্জ খোবরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ,এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়।
 এবিষয়ে  রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আঁশেক আকাঁ বলেন, আগুন লাগার বিষয়টি শুনেছি।  তাদের সাথে  কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Show quoted text


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT