শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে তিন সন্তানের জননীর আত্মহত্যা

নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : শনিবার, ৪ জুন, ২০২২, ৯:০১ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জেরে শাহেরা বেগম (৩৫) নামে তিন সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার দুর্গম ব্রহ্মপূত্র নদের বাবুর চর এলাকায় ঘটনাটি ঘটেছে।

হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেন জানান, উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ব্রহ্মপূত্র নদ বেষ্টিত জলন্ধারকুটির বাসিন্দা মহুবর আলী নদী ভাঙনের পর বসতবাড়ী সড়িয়ে পাশ্ববর্তী হাতিয়া ইউনিয়নের বাবুরচর এলাকায় বসতি স্থাপন করেন। জমিজমা ভিটেমাটি হারিয়ে প্রান্তিক অবস্থায় পৌঁছানো মহুবরের পরিবারে অশান্তি লেগেই থাকতো। এর ফলে শাহেরা ও মহুবরের মধ্যে প্রায়ই বাক-বিতন্ডা ও মনোমালিন্যের ঘটনা ঘটতো। এরই জেরে শনিবার সকালে সকলের অগোচরে ঘরের মাচার উপর আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শাহেরা বেগম। মৃত. শাহেরা বেগমের সংসারে নাবালক তিন সন্তান রয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT