রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে ভিন্ন দৃষ্টি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

মমিনুল ইসলাম ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ১০:১৬ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে ভিন্ন দৃষ্টি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার বজরা ইউনিয়নে চর বজরা পুর্বপাড়া ঈদগাহ মাঠে এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজ গড়বো, গড়বো দেশ এই শ্লোগানকে সামনে রেখে ” ভিন্ন দৃষ্টি ফাউন্ডেশন” নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ করেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাজাহান আলম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,রফিকুল ইসলাম রন্জু বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মনিরা জান্নাতুল কোবরা,পাবনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান, সমাজ সেবক আনিছুর রহমান, কৃষিবিদ ড. সহিদুল হক সাজু, বিশিষ্ট ব্যাবসায়ী হাবিবুর রহমান প্রমুখ।
পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT