March 11, 2026, 1:18 am
সবশেষ খবর :
সাংবাদিকদের সম্মানে এমপি সালেহীর উদ্যোগে ইফতার মাহফিল ইসলামিক রিলিফের প্রাইস প্রজেক্টের আওতায় উলিপুরে মহিলা সমবায় সমিতির সাধারণ সভা বাতিলের সিদ্ধান্ত উল্টে দিল ইসি, ভোটের মাঠে ফিরলেন সালেহী উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

উলিপুরে কাল হতে শুরু সপ্তাহব্যাপী উলিপুর লোকজ উৎসব

প্রতিবেদকের নাম: 699 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Monday, January 9, 2023

‘শিকড়ের সন্ধানে উৎসবে মাতি’ স্লোগানকে ধারণ করে আগামী ১১ থেকে ১৭ জানুয়ারি ২০২৩ এ উলিপুর শহীদ মিনার ও বিজয় মঞ্চ চত্বরে ‘উলিপুর লোকজ সংস্কৃতি পরিষদ’ এর আয়োজনে সাতদিনব্যাপী ‘উলিপুর লোকজ উৎসব‘ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১১ জানুয়ারি লোকজ উৎসব উদ্বোধন করবেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উলিপুর থানা অফিসার ইনর্চাজ শেখ আশরাফুজ্জামান। সভাপতিত্ব করবেন উলিপুর লোকজ সংস্কৃতি পরিষদের সভাপতি রথীন্দ্র প্রসাদ পান্ডে।
প্রথম দিনের আয়োজনে সকাল ১১ টায় শুভসূচনা, ১১ টা ৩০মিনিটে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিকেল ৩-৫ টায় লাঠিখেলা, সন্ধ্যা ৬ টায় স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা প্রদান, রাত ৮ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সপ্তাহব্যাপী উলিপুর লোকজ উৎসব অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, জারীগান, যাত্রাপালা, নাটক, লোকনৃত্য প্রতিযোগীতা, লোকসংগীত প্রতিযোগীতা, যাদু প্রদর্শণী, পদ্মপুরাণ, কুশানগানসহ নানান অনুষ্ঠান।
সমাপনী আয়োজনে পুরস্কার বিতরণী, গীতি নকশা, ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম জেলা প্রশাসক, মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ উলিপুর শাখা, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার রংপুর, মোহাম্মদ হারুন অর রশিদ, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ উলিপুর শাখা, অধ্যক্ষ আহসান হাবিব রানা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী কুড়িগ্রাম শাখা, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু। সভাপতিত্ব করবেন উলিপুর লোকজ সংস্কৃতি পরিষদের সভাপতি রথীন্দ্র প্রসাদ পান্ডে।
উল্লেখ, ‘উলিপুর লোকজ উৎসব‘ প্রাঙ্গনে বিভিন্ন প্রকারের স্টল থাকবে এবং প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।