বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা, পদ হারালেন মসিউর রহমান পোশাক খাতের অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, নজরদারিতে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান হামের টিকা ব্যবস্থাপনায় ইউনূস সরকারের সিদ্ধান্তের তদন্ত উলিপুরে বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চিলমারী‌তে হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, ৩৫ দিন পর অপসারণ উলিপু‌রে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা অনুমোদনহীন রিফাইনারি নির্মাণ চলছেই, ব্যবস্থা নিচ্ছে না কেউ বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ এইচআরডব্লিউর কুড়িগ্রামে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের উপহার পেল শীতার্ত মানুষ

জাহিদ হাসান ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ৩:৩৩ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারি) সকালে উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসা প্রাঙ্গনে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের ক্ষুদ্র প্রয়াস OFIORA এর সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

অনুষ্ঠানে লেখক ও ইতিহাস বিষয়ে গবেষক আবু হেনা মুস্তফা’র সঞ্চালনায় উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও: শফিকুর রহমান শফির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান, পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহুল আমীন, মাদ্রাসার সভাপতি মজিবুল আহসান রাজু প্রমুখ।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT