January 14, 2026, 12:58 am
সবশেষ খবর :
উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উলিপুরে বিএনপির উদ্যোগে স্টারলিংকের ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার—বাঁচানো গেল না সাজিদকে ৩২ ঘণ্টা পর রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে দুই বছরের সাজিদ অচেতন অবস্থায় উদ্ধার

উলিপুরে বাল্য বিবাহ প্রতিকারে তারুণ্যের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান স্বাধীন ।। কুড়িগ্রামনিউজ২৪.কম 592 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Tuesday, February 7, 2023

কুড়িগ্রামের উলিপুরে এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজে বাল্য বিবাহ প্রতিকারে তারুন্যের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মোঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান গবেষণা পরিষদ সমকাল সহৃদ সমাবেশ এর আয়োজনে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এম এ মতিন কারিগরি কলেজের অধ্যক্ষ ও উলিপুর উপজেলা শাখার সুহৃদ এর সভাপতি খোরশেদ আলম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন দৈনিক সমকাল প্রতিকার উপজেলা প্রতিনিধি মোন্নাফ আলী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কন্ঠ প্রত্রিকার উপজেলা প্রতিনিধি মনজুরুল হান্নান, সুহৃদ এর উপজেলা সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান স্বাধীন, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের শিক্ষক আব্দুল খালেক, কামরুন নাহার, শামসুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, সহৃদ সদস্য আরিফুলসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষার্থীবৃন্দ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বাল্য বিয়ের কারনে কি কি ক্ষতি হতে পারে এ বিষয়ে বিষদ আলোচনা তুলে ধরেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, রনি বাবু, রুবেল, আবু কালাম, হেনা খাতুন,সহ প্রমুখ। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আসো সবাই বাল্য বিয়ে প্রতিরোধ করি সুন্দর সমাজ ও রাষ্ট্র গড়ি।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।