বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা, পদ হারালেন মসিউর রহমান পোশাক খাতের অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, নজরদারিতে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান হামের টিকা ব্যবস্থাপনায় ইউনূস সরকারের সিদ্ধান্তের তদন্ত উলিপুরে বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চিলমারী‌তে হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, ৩৫ দিন পর অপসারণ উলিপু‌রে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা অনুমোদনহীন রিফাইনারি নির্মাণ চলছেই, ব্যবস্থা নিচ্ছে না কেউ বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ এইচআরডব্লিউর কুড়িগ্রামে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পাড়ি জমাচ্ছে ঢাকা

এম সাহেব আলী মন্ডল।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৫:০৫ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন কলকারখানা ও গার্মেন্টস শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকার যাত্রী হয়ে পাড়ি জমাচ্ছে ঢাকায়। সড়কপথে দূরপাল্লার যাত্রীবাহী কোচগুলোতে দ্বিগুন ভাড়া গুনতে হয়। রাস্তায় যানজটে পড়লে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয়। তাইতো স্বল্প ভাড়ায় নৌপথে ঢাকা যেতে হামলে পড়ছে শ্রমিকরা। উলিপুরের পালেরঘাট থেকে প্রতিনিয়ত ছেড়ে যাচ্ছে নৌকাগুলি। শনিবার সকালে পালেরঘাটে গিয়ে দেখা যায়,প্রতিটি নৌকায় দেড় থেকে ২০০ শ্রমিক নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। শ্রমিকদের গন্তব্যস্থল সিরাজগঞ্জ, ভুয়াপুর, টাংগাইল, ঢাকা ও নারায়নগঞ্জ বলে জানা গেছে। নৌকায় জনপ্রতি ভাড়া নিচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। চাকুরী বাঁচানোর তাগিদে জীবনের ঝুঁকি নিয়েই নদীপথে যাত্রা। গার্মেন্টস শ্রমিক মমিনুল ইসলাম, আব্দুর রহিম ও চায়না এ প্রতিনিধিকে জানান, আগামীকাল গার্মেন্টস খুলবে। তাই যেভাবে হোক ঢাকা পৌঁছাতে হবে। তারা বলেন, সড়কপথে ঢাকা যেতে বাসভাড়া ১৩শ থেকে ১৪শ টাকা। নদীপথে ৫ থেকে ৬শ টাকা। তাই নৌকায় যাচ্ছি। নৌকার মালিক নিরাসা বলেন, তেলের দাম বেশী হওয়ায় তেমন একটা পোষায় না।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT