মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
বনানী থেকে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা শ্রেণিকক্ষের চক-ডাস্টার নাকি ইউনিয়ন পরিষদ: কোথায় যাবেন এমপিও শিক্ষক? তাসভীর উৎসবে সেরা অভিনেতা ‘দেলুপি’র চিরনজিৎ রৌমারী‌তে ব্রহ্মপু‌ত্রের তীব্র ভাঙন, গি‌লে খা‌চ্ছে ফসলি জ‌মি রৌমারীতে গোয়ালঘরে আগুন, পুড়ল ১৩ ছাগল ও ষাঁড় বিসিবির সন্তুষ্টি, আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ারে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ফুলবাড়ীতে মাছ ধরার জালে আটকা পড়েছে প্রায় ১৩ ফুট অজগর। ১০০ ফিট সড়কের ৯০ ফিটই দখলে, দেখার কি কেউ নেই? বজরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আল-আমিন খান লিমন ফুলবাড়ী‌তে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন




কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট চার লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার।

জানা গে‌ছে, উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় মোহাম্মদ শফিকুল ইসলাম খোকনের মালিকানাধীন মেসার্স খোকন ব্রিক্স-এর দুটি ঘরে অভিযান চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার পাওয়া যায়। অবৈধভাবে সার মজুদের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, একই ইউনিয়নের কুড়ারপাড় বাজারের সার ব্যবসায়ী রফিকুল ইসলামের মেসার্স রফিক ট্রেডার্সের দোকানে অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার পাওয়া যায়। এ ঘটনায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

কৃষক‌দের অ‌ভি‌যোগ, একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ করে কৃষকদের কাছে বেশি দামে বিক্রি করে আসছেন।

জব্দ করা সার পরবর্তীতে উপজেলা কৃষি কর্মকর্তা সরকারী মুল্যে ওই ইউনিয়নের কৃষকদের নিকট বিক্রি করে দিবেন বলে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ বলেন, অবৈধভাবে সার মজুদ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। কৃত্রিম সঙ্কট ও কালোবাজারি বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে।

 


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT