সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
বজরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আল-আমিন খান লিমন ফুলবাড়ী‌তে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ কুড়িগ্রামে পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবি-১৩-এর নজরদারি জোরদার   রৌমারী‌তে মায়ের পাশে চিরনিদ্রায় দুই সন্তান ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি গ্রেফতার চিলমারী-হরিপুর সড়কে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত‌্যু বসুন্ধরা গ্রুপের হাত ধরে ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর: মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ফুলবাড়ী সীমান্তে ১ হাজার ৭০৬ পিস ইয়াবা ও টাপেন্টাডল জব্দ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

বজরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আল-আমিন খান লিমন

স্টাফ রিপোর্টার
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন



কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে নামার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন খান লিমন। সাবেক ছাত্রদল নেতা লিমনের এ ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তরুণ নেতৃত্ব, নাগরিক সেবার মানোন্নয়ন ও এলাকার উন্নয়নকে সামনে রেখে ভোটারদের সমর্থন পেতে চান তিনি।

স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় আল-আমিন খান লিমন। আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা তার। এদিকে নির্বাচন সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে।

আল-আমিন খান লিমন বলেন, চেয়ারম্যান হওয়া আমার মূল লক্ষ্য নয়, মানুষের আস্থা অর্জন করাই আমার স্বপ্ন। ইউনিয়নকে এমন জায়গায় নিতে চাই, যেখানে সেবা পেতে কাউকে ঘুরতে হবে না, ভোগান্তিতে পড়তে হবে না।

তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবার, ভাঙন রোধে মানববন্ধন

স্থানীয় ভোটারদের কেউ কেউ মনে করেন, ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে যোগ্য, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন।

তাদের প্রত্যাশা, জনপ্রতিনিধি নির্বাচিত হলে তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করবেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য করবেন না।

তরুণ ভোটার‌দের প্রত‌্যাশা, ইউনিয়ন পরিষদের সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়বে, সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং যেকোনো সমস্যার দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এদিকে আসন্ন নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তবে নির্বাচনে দলীয় মনোনয়ন, প্রার্থীদের সাংগঠনিক অবস্থান এবং ভোটারদের সমর্থন সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT