সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
বজরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আল-আমিন খান লিমন ফুলবাড়ী‌তে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ কুড়িগ্রামে পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবি-১৩-এর নজরদারি জোরদার   রৌমারী‌তে মায়ের পাশে চিরনিদ্রায় দুই সন্তান ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি গ্রেফতার চিলমারী-হরিপুর সড়কে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত‌্যু বসুন্ধরা গ্রুপের হাত ধরে ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর: মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ফুলবাড়ী সীমান্তে ১ হাজার ৭০৬ পিস ইয়াবা ও টাপেন্টাডল জব্দ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ী‌তে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন



কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, সদস্যসচিব আব্দুল মান্নান মুকুল ও কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।

এ ছাড়া বক্তব্য দেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক ও সদস্যসচিব অপূর্ব লাল সেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, জেলা ও উপজেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড দলের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা ক্ষুণ্ন করতে পারে। তাঁরা দলের স্বার্থে দায়িত্বশীল আচরণ, শৃঙ্খলা বজায় রাখা এবং বিভেদ সৃষ্টিকারী কর্মকাণ্ড পরিহার করে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT