সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
রৌমারী‌তে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুটের অ‌ভি‌যোগ ভূরুঙ্গামারীতে খোলা বাজারে সার বিক্রির দাবিতে কৃষি অফিসার অবরুদ্ধ: ইউএনওর আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু নাগেশ্বরীতে পরিত্যক্ত বাড়ি থেকে ৬০ বোতল ইস্কাফ উদ্ধার ফিফার বাধা পেরিয়ে আবারও চেনা রূপে বসুন্ধরা কিংস সঞ্চয়ের টাকা জর্দার কৌটায়,  পোকায় খে‌য়ে সাবাড় কুড়িগ্রামে সার না পে‌য়ে কৃষক‌দের হট্টগোল ও ভাঙচুর ৩৮ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন প্রধান শিক্ষক কুড়িগ্রামের চরে শতাধিক শিক্ষার্থীর পাশে ঢাবি’র সা‌বেক শিক্ষার্থীরা মায়ের শেষ বিদায়ে দোয়া চাইলেন লিয়াকত আলী খাঁন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

৩৮ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন প্রধান শিক্ষক

ফুলবা‌ড়ী প্রতি‌নি‌ধি
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন




৩৮ বছর আগে শিক্ষকতা শুরু করেছিলেন। দীর্ঘ কর্মজীবনের শেষ দিনেও ছিলেন বিদ্যালয়ের প্রিয় মুখ। শেষবারের মতো সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে বিদায় নিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। তাঁকে বিদায় জানাতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।

আজ রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে দেলোয়ার হোসেনের অবসর উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সদস্য এবং স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা অংশ নেন।

শিক্ষক ও এসএমসি কমিটির সভাপতি এবং সাবেক সহকারী শিক্ষক তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আইয়ুব আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে দেলোয়ার হোসেন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করেছেন। তাঁর অবসর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আবেগঘন মুহূর্ত তৈরি করেছে।

দেলোয়ার হোসেন বলেন, ১৯৮৮ সালের ১৬ জানুয়ারি শিক্ষকতা জীবন শুরু করেন তিনি। ৩৮ বছরের কর্মজীবনের শেষ দিনে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে অবসর-পরবর্তী জীবনের জন্য দোয়া চান। কর্মজীবনে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সেজন্য সবার কাছে ক্ষমাও চান তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ বলেন, দেলোয়ার হোসেন সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন বিদ্যালয়টি পরিচালনা করেছেন। তাঁর অবসরের পর শিক্ষক সংকটের কারণে পাঠদান যাতে ব্যাহত না হয়, সে জন্য দ্রুত প্রয়োজনীয় শিক্ষক দেওয়ার আশ্বাস দেন তিনি।

সংবর্ধনা শেষে বিকেলে সহকর্মী, বর্তমান ও সাবেক শিক্ষার্থী, এসএমসি কমিটির সদস্য ও অভিভাবকেরা দেলোয়ার হোসেনকে ঘোড়ার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেন। বিদায়ের সেই দৃশ্যে বিদ্যালয়জুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

 


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT