শনিবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার দ্বিতীয় ধরলা সেতু চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিশেষ কায়দায় লুকানো ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া এলাকার বাবুল আহমেদ (৩২) ও একই এলাকার মোকসেদুল মন্ডল (৩৩)।
পুলিশ জানায়, ফুলবাড়ী থানা পুলিশের একটি দল চেকপোস্টে তল্লাশি চালানোর সময় মোটরসাইকেলসহ ওই দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানে গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হয়েছে।