সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃ‌দ্ধের মৃত্যু রাজারহা‌টে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ দেশজুড়ে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ফুলবাড়ীতে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মাসসেরা সাংবাদিক সম্মাননা চালু করল বসুন্ধরা গ্রুপ প্যাডেল টেনিসে বড় জয় গুলশানের, ফুটবলে সমতা বসুন্ধরা গ্রুপের উদ্যোগে দক্ষতা থেকে কর্মসংস্থানের পথে গৌরীপুরের নারীরা সুপার সেল কার বাজারে এবার নতুন ইভি, বেড়েছে গাড়ির সংখ্যাও উলিপু‌রে অসহায় রিয়াজুলের পরিবারের পাশে বসুন্ধরা শুভসংঘ বসুন্ধরাবাসীর জরুরি সেবায় ওয়েলফেয়ার সোসাইটির নতুন উদ্যোগ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রাজারহা‌টে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ

রাজারহাট প্রতি‌নি‌ধি
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;




কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীর হাট ফাজিল মাদরাসায় চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এ অভিযোগে রোববার (৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষোভকারীদের তোপের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ পত্র জমা দিতে বাধ্য হন। এ সময় নিয়োগ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে মাদরাসার টিআর প্রতিনিধি মিজানুর রহমান সাজুর ওপরও চড়াও হন বিক্ষোভকারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে,মাদরাসাটিতে ল্যাব সহকারী,নৈশ প্রহরী,পরিচ্ছন্নতা কর্মী এবং আয়া সহ চারটি পদে নিয়োগের উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় অসন্তোষ তৈরি হয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ দেওয়ার পাঁয়তারার অভিযোগ তুলে রোববার সকালে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালে তাঁরা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একপর্যায়ে বিক্ষোভকারীরা নিয়োগ বাণিজ্যে সম্পৃক্ততার অভিযোগ তুলে মাদরাসার টিআর প্রতিনিধি মিজানুর রহমান সাজুর ওপর ক্ষোভ প্রকাশ করেন। পরে তাঁদের চাপের মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান পদত্যাগপত্র জমা দেন।

তবে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান। তিনি জানান, এর আগেও তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু মাদরাসার কমিটি তা গ্রহণ করেনি। এবার এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ঘটনায় মাদরাসাটিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT