বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

দুর্গাপূজায় টানা ৩ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা

অনলাইন ডেস্ক
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন



আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে ছুটি থাকবে। তবে ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার, ২১ অক্টোবর বুধবার ও ২২ অক্টোবর বৃহস্পতিবার সাধারণ ছুটি থাকবে। তবে জরুরি সেবাগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে।

এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিবহন, টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবা চালু থাকবে। হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক-কর্মীরাও ছুটির আওতামুক্ত থাকবেন। ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত যানবাহন ও কর্মীর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

এ ছাড়া বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT