বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
চিলামারী‌তে ডোবার পানিতে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু বদলি বাণিজ্য বন্ধ হলে কমবে দুর্নীতি বসুন্ধরা আবাসিকে জ্বালানি সংকট, তেল আনতে ছুটতে হচ্ছে দূরে আকাশসীমা এখন আরও সুরক্ষিত, রাজস্ব আদায়েও বাড়ল সক্ষমতা উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগের অভিযোগ,  অ‌র্থের বি‌নিময় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা বাংলাদেশি ভেবে ২ ভারতীয় নাগরিককে গুলি, কুড়িগ্রাম সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে সাশ্রয়ী আবাসনের নতুন পথ দেখাবে সবুজ ভবন উৎসবমুখর পরিবেশে বসুন্ধরা সিটির ২২ বছর পূর্তি ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃ‌দ্ধের মৃত্যু
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

বাংলাদেশি ভেবে ২ ভারতীয় নাগরিককে গুলি, কুড়িগ্রাম সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:২২ অপরাহ্ন



গরু পারাপারের সময় বাংলাদেশি ভেবে ভারতের দুই নাগরিককে আটক করে গুলি করার পর কুড়িগ্রামের সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। রোববার মধ্যরাতে কুড়িগ্রামের দইখাওয়া বিজিবি ক্যাম্প এলাকার আইরমারীর চর সীমান্তে তাদের ফেলে যাওয়া হয় বলে জানা গে‌ছে।

পরে সোমবার স্থানীয় দুই ব্যক্তি আহত অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে। বর্তমানে পুলিশ হেফাজতে হাসপাতালটিতে তাদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিক হলেন আবদুল আলীম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের সুখচর থানার দক্ষিণ সালমারা ও মাইনকার চর এলাকার বাসিন্দা। আবদুল আলীম আবদুল মজিদ মণ্ডলের ছেলে এবং ইসমাইল হোসেন মৃত আবদুল করিম শেখের ছেলে।

আহত ইসমাইল হোসেন বলেন, ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশি ভেবে আটক করেন। পরে তাদের বাংলাদেশ সীমান্তের দিকে নিয়ে এসে গুলি করে ফেলে রেখে যায়। এরপর আইরমারীর চর এলাকার দুই ব্যক্তি তাদের উদ্ধার করেন। ৫ অক্টোবর তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, দুই ভারতীয় নাগরিককে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে।

ত‌বে কু‌ড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া মুখপাত্র জাহিদ বলেন, কুড়িগ্রাম জেলার সীমান্ত লালমনিরহাট বিজিবি, কুড়িগ্রাম ২২ বিজিবি ও জামালপুর ৩৫ বিজিবির অধীনে তিন ভাগে বিভক্ত। কুড়িগ্রাম সীমান্তে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

আইরমারীর চর দিয়ে ওই দুই ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দইখাওয়া বিজিবি বিষয়টি সম্পর্কে অবগত নয়। আইরমারীর চর দইখাওয়া বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার বাইরে হতে পারে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT