বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
চিলামারী‌তে ডোবার পানিতে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু বদলি বাণিজ্য বন্ধ হলে কমবে দুর্নীতি বসুন্ধরা আবাসিকে জ্বালানি সংকট, তেল আনতে ছুটতে হচ্ছে দূরে আকাশসীমা এখন আরও সুরক্ষিত, রাজস্ব আদায়েও বাড়ল সক্ষমতা উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগের অভিযোগ,  অ‌র্থের বি‌নিময় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা বাংলাদেশি ভেবে ২ ভারতীয় নাগরিককে গুলি, কুড়িগ্রাম সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে সাশ্রয়ী আবাসনের নতুন পথ দেখাবে সবুজ ভবন উৎসবমুখর পরিবেশে বসুন্ধরা সিটির ২২ বছর পূর্তি ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃ‌দ্ধের মৃত্যু
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

চিলামারী‌তে ডোবার পানিতে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু

চিলমারী প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন




কুড়িগ্রামের চিলমারীতে বাঁশঝাড়ের পাশের ডোবার পানিতে ডুবে বায়েজিদ ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার টমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা খন্দকার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বায়েজিদ ওই এলাকার আবু তাঁরা মিয়ার ছোট ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল বায়েজিদ। খেলাধুলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সবার নজর এড়িয়ে বাড়ির পাশের বাঁশঝাড়ের একটি ডোবার পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর স্থানীয়রা বাঁশঝাড়ের পাশের ডোবার পানিতে বায়েজিদকে ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT