শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
রাজীবপু‌রে মাদ্রাসায় তালা, ভেস্তে গেল প্রধানের কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামে বিজিবির বিশেষ নজরদারি দুর্গম চরের শিশুদের শিক্ষা উপকরণ দিল চর উন্নয়ন পরিষদ কু‌ড়িগ্রা‌মে জোড়া খুনের মামলার রায়, একজনের যাবজ্জীবন কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ   লুটপাটকারীদের সম্পদ বিক্রি করে ব্যাংক বাঁচানোর দাবি একই খেলাপি ঋণ, নীতি সহায়তায় দুই রকম পথ চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, লক্ষ্য সিমেন্টশিল্পের আধুনিকায়ন অনু‌মোদন ছাড়াই ৩৭ লাখ টাকার স্কুল ভবন ভাঙার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ  

ভূরুঙ্গামারী প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:০৮ অপরাহ্ন




আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময় বন্দরের অভ্যন্তরীণ ও কাস্টমসের কার্যক্রম নির্দিষ্ট তিন দিন স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশি ভেবে ২ ভারতীয় নাগরিককে গুলি, কুড়িগ্রাম সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক পত্রে ছুটির বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, আগামী শনিবার (১৭ অক্টোবর) থেকে শুক্রবার (২৩ অক্টোবর) পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে শনিবার (২৪ অক্টোবর) থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। ২৪ অক্টোবর থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে ব‌লেও জানান তি‌নি।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT