রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

চিলমারীতে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়

চিলমারী প্রতি‌নি‌ধি
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন




কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল এক বাঘাইড় মাছ। মাছটি এক লাখ দশ হাজার টাকায় কিনে তা কেটে খুচরা বিক্রি করা হয়েছে এক লাখ ৩৫ হাজার টাকায়।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় জেলে নরেন্দ্র নাথের জালে মাছটি ধরা পড়ে। পরে থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী সাজু মিয়া মাছটি কিনে নেন।

এদিন সন্ধ্যায় চিলামারী উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে প্রতি কেজি এক হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়। বিশাল আকৃতির মাছটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।

চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস

সাজু মিয়া জানান, ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় বর্তমানে জেলেদের জালে বাঘাইড়, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এসব মাছের বাজারে চাহিদাও রয়েছে।

মাছ ব্যবসায়ী ফুলমিয়া বলেন, বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনৈতিক ব্যক্তিরা আগাম অর্ডার দিয়ে এসব মাছ কেনেন। চাহিদা অনুযায়ী ক্রেতাদের কাছে মাছ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক বলেন, বড় বাঘাইড় মাছ ধরার কথা শু‌নেছি। ত‌বে ব্রহ্মপুত্রে দেশীয় বড় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে মৎস্য বিভাগের পাশাপা‌শি সবাইকেএগি‌য়ে আস‌তে হ‌বে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT