কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযানে ১ হাজার ৭০৬ পিস ইয়াবা, ৯৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১০ পিস বাইসাইকেলের বিবি সেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলার চওড়াবাড়ী ও কুটি চন্দ্রখানা সীমান্ত এলাকায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ও গংগারহাট বিওপির টহলদল এসব অভিযান চালায়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে দুপুর ১২টা ৫০ মিনিটে চওড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা, ৯৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১০ পিস বাইসাইকেলের বিবি সেট জব্দ করা হয়। এর আগে সকাল ৮টায় কুটি চন্দ্রখানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চাকরি না দল, ফুলবাড়ী বিএনপির কমিটি নিয়ে বিতর্ক
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।