শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নানা আয়োজনে কুড়িগ্রামে দৈ‌নিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী ‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’-ছাত্রদল নেতার মন্তব্য প্রযুক্তি ও যানবাহনের সমাহারে জমজমাট আইসিসিবি রাজীবপু‌রে মাদ্রাসায় তালা, ভেস্তে গেল প্রধানের কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামে বিজিবির বিশেষ নজরদারি দুর্গম চরের শিশুদের শিক্ষা উপকরণ দিল চর উন্নয়ন পরিষদ কু‌ড়িগ্রা‌মে জোড়া খুনের মামলার রায়, একজনের যাবজ্জীবন কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ   লুটপাটকারীদের সম্পদ বিক্রি করে ব্যাংক বাঁচানোর দাবি
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

নানা আয়োজনে কুড়িগ্রামে দৈ‌নিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ রিপোর্টার
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:১১ অপরাহ্ন



কুড়িগ্রামে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় পৌরসভার ঘোষপাড়ায় মোল্লা মার্কেটের তৃতীয় তলায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালবেলার কুড়িগ্রাম প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই-খুদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’-ছাত্রদল নেতার মন্তব্য

এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মো. রাশিদুল ইসলাম রাশেদ।

বক্তারা বলেন, কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। কালবেলার কুড়িগ্রাম প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু বলেন, জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে তাঁরা কাজ করে যেতে চান।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT