শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নানা আয়োজনে কুড়িগ্রামে দৈ‌নিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী ‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’-ছাত্রদল নেতার মন্তব্য প্রযুক্তি ও যানবাহনের সমাহারে জমজমাট আইসিসিবি রাজীবপু‌রে মাদ্রাসায় তালা, ভেস্তে গেল প্রধানের কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামে বিজিবির বিশেষ নজরদারি দুর্গম চরের শিশুদের শিক্ষা উপকরণ দিল চর উন্নয়ন পরিষদ কু‌ড়িগ্রা‌মে জোড়া খুনের মামলার রায়, একজনের যাবজ্জীবন কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ   লুটপাটকারীদের সম্পদ বিক্রি করে ব্যাংক বাঁচানোর দাবি
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’-ছাত্রদল নেতার মন্তব্য

রাজারহাট প্রতি‌নি‌ধি
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন



সারের ডিলারশিপ না পেয়ে ‘বিষের ডিলারশিপ দেন, ত্যাগী কর্মীরা মরে যাক’ মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান ফেরদৌস সজীব। শুক্রবার (১৬ অক্টোবর) তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সজীবের দাবি, বিদ্যানন্দ ইউনিয়নের সার ডিলারশিপের সুপারিশের তালিকায় তাঁর নাম দ্বিতীয় অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত ডিলারশিপ পেয়েছেন মেসার্স বিদ্যানন্দ ট্রেডার্সের মালিক মোস্তফা জামাল। দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেও বঞ্চিত হওয়ার অভিযোগ করেন তিনি।

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির একাংশের বিক্ষোভ

মোস্তফা জামালের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তিনি ও তাঁর পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

স্থানীয়দের অভিযোগ, ডিলারশিপ মোস্তফা জামালের নামে থাকলেও ব্যবসাটি নিয়ন্ত্রণ করছেন বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ। তবে হারুন এ অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, সরেজমিন তদন্ত ও নিয়োগ কমিটির সদস্যদের সুপারিশের ভিত্তিতে যোগ্য ব্যক্তিকে ডিলারশিপ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT